দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরার মহম্মদপুর উপজেলায় পাচারকালে ৫৬০০ লিটার জ্বালানি তেলসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে মহম্মদপুর উপজেলা এলাকায় একটি সেতুর পূর্ব পাশে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ঝটিকা অভিযানে এসব জব্দ করা হয়।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনুর জামান। এসময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিল। অভিযানে পাচারকারী চক্রকে হাতেনাতে আটক করা হয় বলে প্রশাসন জানিয়েছে।
প্রাথমিক তদন্তে জব্দ হওয়া তেলের চালানের সঙ্গে ‘বাবুল ট্রেডার্স’-এর আরমান নামে এক ব্যক্তির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার নিয়ে অনিয়ম করে আসছেন এবং সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে গ্যাস বিক্রি করেন।
এছাড়া, রাজনৈতিক প্রভাবের কারণে তিনি দীর্ঘদিন ধরে এসব কার্যক্রম চালিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে সিন্ডিকেটের নেপথ্যের মূল হোতাদের নিয়ে প্রশ্ন উঠেছে।
ইউএনও শাহনুর জামান বলেন, জ্বালানি সংকটের এই সময়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে যারা অবৈধ মুনাফা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, জব্দকৃত তেলের সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।
জে আই