দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চিকিৎসা সহায়তার প্রলোভন দেখিয়ে ভোলার ২৫০-শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ৪৮ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ডায়াগনোস্টিক সেন্টারের এক কর্মীর বিরুদ্ধে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল ভবনের তৃতীয় তলার একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত আরিফ নামে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আটক ব্যক্তি একটি বেসরকারি ক্লিনিকের প্রতিনিধি (দালাল) হিসেবে কাজ করেন বলে জানা গেছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন ওই নারীকে ওষুধ দেওয়ার কথা বলে আরিফ নামের ওই ব্যক্তি তাকে তৃতীয় তলার একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে আটক করে পুলিশের সোপর্দ করে।
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মেডিকেল অফিসার ডা. তৈয়বুর রহমান জানান, ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে তাকে পুলিশে দেওয়া হয়েছে। ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে আরিফ হোসেন নামের একজনকে আটক করা হয়েছে। ভিক্টিমকে আইনি সহায়তার পাশাপাশি বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
/অ