দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের সিংড়ায় সড়ক পারাপারের সময় বাস চাপায় নাদির কায়ছার রুবেল (২৪) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।
সোমবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় নাটোর–বগুড়া মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত রুবেল নাটোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং সিংড়া পৌর এলাকার নিংগইন ঘুনপাড়া গ্রামের পশু চিকিৎসক আব্দুল কাদেরের ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুন নূর জানান, রুবেল বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পারাপার হচ্ছিল। তখন যশোর থেকে বগুড়াগামী নাজ পরিবহনের একটি বাস উলটো পথে এসে ধাক্কা দিলে রুবেল নিচে পড়ে যান এবং বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর বাসের চালক বাসটি প্রায় এক কিলোমিটার দূরে সিংড়া বাসস্ট্যান্ডে রেখে পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, বাসটি জব্দ করা হয়েছে এবং পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জে আই