দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ফুচকা জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে জেলা শহরের কুড়পাড় এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ ও দুইজনকে আটক করা হয়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৭৮০ কেজি ভারতীয় জিরা এবং ১ হাজার ৭৬০ কেজি ফুচকা।
আটকরা হলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের তীতখলা কারীবাড়ী গ্রামের মৃত আবুল হাসানের ছেলে রিপন মিয়া (২৫) এবং নেত্রকোনা সদর উপজেলার পশ্চিম মেদনী গ্রামের মো. লিয়াকত আলীর ছেলে জসিম উদ্দিন (৩৫)।
নেত্রকোনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল জলিলের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত পথে ভারত থেকে আনা এসব পণ্য জব্দ করা হয় এবং চোরাচালানের সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়।
এ ঘটনায় এসআই আব্দুল জলিল বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। পরে বিকেলে আটক আসামিদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এমএস/