দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রথম রাজনৈতিক দল হিসেবে ব্যানার নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের পাশে দাঁড়িয়েছিল। আপনাদের এই অবদান দেশ ও জাতির জন্য আমরা আজীবন স্মরণ করবো।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে চরমোনাই দরবারের বার্ষিক মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, আমি জীবিত অবস্থায় আপনাদের সামনে রয়েছি সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সে সময় যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে তাদের জন্য সম্ভব হয়েছে। বাংলাদেশের মানুষের মুক্তির লড়াইয়ে রাজপথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়েছে, আগামীতেও সেই সম্পর্ক অব্যাহত থাকবে।
এর আগে বরিশাল সদর উপজেলায় চরমোনাই মাহফিলের দ্বিতীয় দিনে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধি দল সকালে চরমোনাই পীরের দরবারে পৌঁছায়।
চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কে এম শরীয়তুল্লাহ জানান, ফজরের নামাজের পর চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম মাহফিলে বয়ানে বসেন এবং বয়ান শেষে আসিফ মাহামুদ সজীব ভূঁইয়া ও এনসিপির প্রতিনিধি দলের সঙ্গে ঘরোয়া বৈঠকে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, কেন্দ্রীয় সংগঠক ও ন্যাশনাল ওলামা এলায়েন্স এর সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান, কেন্দ্রীয় সদস্য হামজা মাহবুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশীদ, ছাত্রনেতা সাবেক ডাকসু ভিপি প্রার্থী আব্দুল কাদের, জাতীয় ছাত্রশক্তি নেতা যোবায়ের হোসেন সহ অন্যান্যরা।
/অ