• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • লক্ষ্মীপুর

বাইকারকে তেল না দেওয়ায় দোকানিকে মারধরের অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি
  ০২ এপ্রিল ২০২৬, ১৯:৪৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে সিরিয়াল ভঙ্গকারী এক বাইকারকে তেল না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) জেলার দালাল বাজারের তোফায়েল অ্যান্ড সন্সে ঘটনাটি ঘটে। এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

অভিযুক্ত মোটরসাইকেল চালক সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মিলনের ছেলে এমদাদুল হক ইমন। অপরদিকে ভুক্তভোগী হলেন- তোফায়েল অ্যান্ড সন্সের মালিক জিহাদুল ইসলামের বাবা ও ভুক্তভোগী তোফায়েল আহমেদ।

জানা গেছে, ঘটনার সময় সদর উপজেলার দালাল বাজারের তোফায়েল অ্যান্ড সন্স নামের তেলের দোকানে সিরিয়াল ভঙ্গ করে এমদাদুল হক ইমন নামে এক যুবক একটি বোতল নিয়ে আসেন। এসময় দোকানে সিরিয়াল ভঙ্গ না করতে নিষেধ করেন। তবুও দোকানে প্রবেশ করে বোতলে তেল দিতে চাপ সৃষ্টি করেন। এতে অপরাগতা প্রকাশ করলে, দোকানদারকে মারধর করে ওই চালক। এসময় উপস্থিত অন্যান্য বাইকারদের হস্তক্ষেপে ঘটনাস্থল ত্যাগ করে অভিযুক্ত। কিছুক্ষণ পুনরায় ঘটনাস্থলে দলবল নিয়ে এসে দোকানিকে মারধর করে। তখন দোকানদারকে বাঁচাতে কর্মচারী ও পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসে। এসময় উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়।

একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, সিরিয়াল ভঙ্গ করায় দোকানি ও আমরাও নিষেধ করেছিলাম। কিন্তু অভিযুক্ত যুবক কোনো কথা শুনেনি। উল্টো বোতলে তেল দিতে চাপ সৃষ্টি ও উচ্চস্বরে কথা বলতে থাকে। তাতেও তেল না দেওয়ায় দোকানদারকে দফায়-দফায় মারধর করে। শুনেছি ছেলেটি নাকি ছাত্রদল করে। এখন ছাত্রদল করলে কি সিরিয়াল ভঙ্গ করতে হয়। সিরিয়াল ছাড়া কি তাকে তেল দিতে হবে।

মেসার্স তোফায়েল অ্যান্ড সন্সের সত্ত্বাধিকারী (তেলের দোকান) জিহাদুল ইসলাম বলেন, ‘ঘটনার সময় বোতল নিয়ে একটি ছেলে আসে। এসময় আমার বাবা তাকে সিরিয়াল মেইনটেইন করে আসার জন্য বলে। কিন্তু সেটি না করে বোতলে তেল দেওয়ার জন্য চাপ সৃষ্টি ও উচ্চবাচ্য কথা বলতে ধাকে। একপর্যায়ে আমার বাবাকে ধাক্কা দেয়। পরবর্তীতে আমার বাবাও তাকে ধাক্কা দিলে সে অতর্কিত মারধর করে। পরে ঘটনাস্থলে থাকা লোকজন ছেলেটিকে সরিয়ে নিয়ে যায়।’

জিহাদুল আরও বলেন, ‘এর কিছুক্ষণ পর ছেলেটি আবার দলবল নিয়ে দোকানে আসে। তখন পুনরায় আমার বাবাকে মারধর করে। তখন আমাদের দোকানের কর্মচারী ও অন্যান্য বাইকাররা এগিয়ে আসে। কিন্তু এখন দেখছি, ছেলেটি অসুস্থতার মিথ্যা নাটক সাজিয়ে চিকিৎসা নেয়। সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে নিউজ করিয়েছে। আসলে ছেলেটি ছাত্রদল করতো এটি আমার বাবার জানা ছিল না। তাছাড়া প্রশাসনের নির্দেশ ছিল, সিরিয়াল মেইনটেইন করে তেল বিক্রি করতে। সে অনুযায়ী আমরা তেল বিক্রি করে থাকি। এছাড়াও ছাত্রলীগ এবং ছাত্রশিবিরের লোকদের নিয়ে তাদের মারধরের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। আমাদের দোকানের কর্মচারী ও মোটরসাইকেল নিয়ে আসা লোকজন ছাড়া অন্য কেউ ছিল না। আর ঘটনাটিও রাজনৈতিক নয়। বিষয়টি নিয়ে ইমনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেছি আমরা।’

অভিযুক্ত যুবক এমদাদুল হক ইমন বলেন, অতিরিক্ত দামে দোকানি তেল বিক্রি করছেন। বিষয়টির প্রতিবাদ করায় মারধর করা হয়। সিরিয়াল ভঙ্গ করে তেল ক্রয়ের চেষ্টা ও দোকানিকে মারধরের অভিযোগটি সত্য নয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • লক্ষ্মীপুর
এ সম্পর্কিত আরও খবর
লক্ষ্মীপুরে তেল ব্যবসায়ীর হামলায় ছাত্রদলের দুই নেতা আহত
লক্ষ্মীপুরে তেল ব্যবসায়ীর হামলায় ছাত্রদলের দুই নেতা আহত
লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা বহিষ্কার, নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া
লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা বহিষ্কার, নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া
লক্ষ্মীপুরে ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন
লক্ষ্মীপুরে ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন
লক্ষ্মীপুরে যুবদল নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
লক্ষ্মীপুরে যুবদল নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।