দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর বেলাবতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই ডিজেল তেলসহ বাবা-ছেলেকে আটক করেছে ডিবি পুলিশ।
বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার নারায়নপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পাশে একটি দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো— রায়পুরা উপজেলার সায়দাবাদ এলাকার সাহাদ মিয়ার ছেলে মো. রহিজ মিয়া (৪৫) এবং তার ছেলে শফিকুর রহমান (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, চোরাই তেল মজুদের গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল বেলাব উপজেলার নারায়নপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে নারায়নপুর বাসস্ট্যান্ড থেকে প্রায় ২০০ গজ পূর্ব দিকে একটি দোকানের ভেতর থেকে ৪২০ লিটার চোরাই ডিজেল তেল উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই বাবা-ছেলেকে আটক করা হয়।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরেই এলাকায় চোরাই তেলের ব্যবসা চলছিল বলে সন্দেহ ছিল। অবশেষে পুলিশের অভিযানে বিষয়টি সামনে আসে।
নরসিংদী ডিবি পুলিশের ওসি মো. আবুল কায়েস আকন্দ জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই ডিজেল জব্দসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বেলাব থানায় পুলিশ বাদী হয়ে চোরাকারবারি মামলা দায়ের করেছে এবং বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।
আরএ