দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নে লিমা খাতুন (২৩) নামে এক যুবতীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) সকাল আনুমানিক ১১টার দিকে গয়েশপুর মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
নিহত লিমা খাতুন উপজেলার বড় উদাস গ্রামের আবদুল হাইয়ের মেয়ে। তার স্বামী সুজন মিয়া ঝিনাইদহ সদর উপজেলার হাট গোপালপুর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে লিমা খাতুন নিখোঁজ হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। এছাড়া ধর্ষণের কোনো ঘটনা ঘটেছে কিনা, তা নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।
মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, গয়েশপুর মাঠ থেকে এক যুবতীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় রশি প্যাঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। ধর্ষণের বিষয়টি ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
জে আই মাগুরার শ্রীপুরে যুবতীর মরদেহ উদ্ধার
মাগুরা প্রতিনিধি

জে আই