দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের কালিয়া উপজেলা প্রশাসন দুটি আলাদা স্থানে অভিযান চালিয়ে ৭ হাজার ৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে। এ ঘটনায় দুইজনকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানটি সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, নড়াগাতী থানার কলাবাড়িয়া এলাকা থেকে ২৮টি ব্যারেলে রাখা ৫ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় তেল বিক্রির লাইসেন্স না থাকার কারণে যোগানিয়া গ্রামের হানেফ শেখের ছেলে খায়রুল ইসলাম (৪৫) কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এর পাশাপাশি, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল ইসলামের নেতৃত্বে উপজেলার বারইপাড়া ফেরিঘাট এলাকা থেকে অবৈধভাবে মজুতকৃত ৯টি ব্যারেলে থাকা ১ হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় মাউলি গ্রামের সাত্তার শেখের ছেলে লিটুকে (৫৫) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে বলে জানান ইউএনও।
আরএ