দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টা ১০ মিনিটের দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চলন্ত ট্রেনটির ইঞ্জিন থেকে মবিল পড়ে যাওয়ার ফলে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ইঞ্জিনে ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এ সময় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের কারণে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে সাধারণ যাত্রীরা মারাত্মক দুর্ভোগে পড়েন এবং অনেকেই বিকল্প পথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন।
রেলওয়ে সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত ট্রেনটি সরিয়ে নেয়া এবং রেল যোগাযোগ স্বাভাবিক করতে সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধার কার্যক্রম শেষ হলে দ্রুত ওই রুটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে বলে কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে।
আরএ