• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • কক্সবাজার
  • টেকনাফ

টেকনাফে বিজিবি-গ্রামবাসীর সংঘর্ষ, গুলিতে রোহিঙ্গা নিহত

দেশ টিভি ডেস্ক
  ০২ আগস্ট ২০২৩, ১৯:২০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের হ্নীলার লেদা গ্রামে এক ব্যক্তিকে আটকের ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় আত্মরক্ষায় ছোড়া বিজিবির গুলিতে এক পথচারী রোহিঙ্গা নিহত হয়েছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এছাড়া গুলিতে আহত হয়েছেন আরও পাঁচ-ছয় জন গ্রামবাসী। আহত হয়েছেন এক বিজিবির সদস্যও। আহতদের রোহিঙ্গা ক্যাম্পের আইওএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (২ জুলাই) দুপুর ১টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পূর্ব লেদা বাজারে এ ঘটনা ঘটে। নিহত মৌলভি মোহাম্মদ রফিক (৩২) লেদা ২৪ নম্বর ক্যাম্পের ব্লক/১৩ এর সিরাজুল ইসলামের ছেলে।

আহতরা হলেন, হ্নীলার ৮ নম্বর ওয়ার্ডের জালাল আহমদের ছেলে তৌহিদুল ইসলাম রাজু, একই এলাকার নুর হোছেনের ছেলে মো. ইসমাঈল, মো. উসমান, হ্নীলার ৯ নম্বর ওয়ার্ডের জাদিমুড়া এলাকার নজির আহমদের ছেলে টমটমচালক ওসমান। বাকিদের নাম এখনো জানা যায়নি।

এসময় টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার মৃত লাল মিয়ার ছেলে জাফর ইকবালকে (৪০) আটক করেন বিজিবির সদস্যরা।

স্থানীয় ফাহাদ জানান, তার দুলাভাই জাফর আলম ডেঙ্গু আক্রান্ত হয়ে কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসা শেষে তিনি গতকাল বাড়ি ফিরেছেন। আজ দুপুর ১২টার দিকে জাফর ইনজেকশন দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে লেদা বাজারে যাওয়ার পথে শুনতে পান তার ভাই রবিউল আলমকে বিজিবি সদস্যরা আটক করে মারধর করছেন। কেন তাকে মারধর করছেন জানতে তিনি সেখানে গেলে রবিউলকে ছেড়ে দিয়ে তাকে বেধড়ক পেটান বিজিবি সদস্যরা।

তিনি আরও জানান, এসময় জাফরের প্রতিবেশীরা এগিয়ে এসে কেন তাকে আটক করা হয় তা জানতে চান। একপর্যায়ে ঘটনাটি বাগবিতণ্ডায় রূপ নেয়। স্থানীয় জনতা জড়ো হলে হৈ চৈ শুরু হয়। পরে বিজিবি সদস্যরা অকস্মাৎ গুলি ছুঁড়লে একজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যার। এসময় আরও বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুর হুদা বলেন, বুধবার দুপুরের দিকে জাফর আলমকে লেদা বাজার থেকে বিজিবির সদস্যরা আটক করে নিয়ে যাওয়ার সময় পূর্ব লেদা বাজারে তার আত্মীয়-স্বজনসহ স্থানীয়রা হাইওয়ে সড়কের ওপর বাধা দেয়। এসময় জাফরের স্বজন ও স্থানীয়দের সঙ্গে বিজিবি সদস্যদের বাগবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। আত্মরক্ষার্থে বিজিবির সদস্যরা প্রায় অর্ধশত রাউন্ড গুলি ছুঁড়েছেন।

তিনি আরও বলেন, গুলিতে মৌলভি রফিক নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এসময় আরও পাঁচ-ছয় জন স্থানীয় লোক গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন বিজিবির এক সদস্যও। বিজিবির ছোঁড়া গুলিতে লেদা জামে মসজিদের জানালার গ্লাস ছিদ্র হয়ে গুরা মিয়া নামে এক বৃদ্ধ মুসল্লির গায়ে গুলি লাগে। লেদা বাজারের একটি বাসার দেওয়ালেও গুলি লেগেছে।

নিহত মৌলভি রফিকের বড় ভাই মো. ইউসুফ বলেন, আমার ভাই লেদা বাজার থেকে ক্যাম্পে ফেরার পথে গুলিতে মারা গেছেন।

তবে, ব্যক্তিগত কাজে বর্তমানে ঢাকায় আছেন জানিয়ে হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, শুনেছি লেদার সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলমের ভাই জাফর আলমের বাড়িতে বিজিবির একটি দল অভিযান চালায়। এসময় ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করে নিয়ে যাওয়ার সময় সংঘবদ্ধ মাদক কারবারিসহ রোহিঙ্গা ও স্থানীয়রা বিজিবির ওপর হামলা চালিয়েছে। বিজিবি পাল্টা গুলি করলে একজন নিহতসহ পাঁচ-ছয়জন আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

ঘটনাটি শুনেছেন উল্লেখ করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, একজন নিহত ও কয়েকজন আহত হওয়ার খবর শুনেছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, হ্নীলার লেদা বাজারে বিজিবি ও স্থানীয়দের মধ্যে ঝামেলা হয়েছে শুনলাম। তবে কী কারণে ঘটনা ঘটেছে তা বিস্তারিত এখনো জানা যায়নি।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন বলেন, বিপুল ইয়াবাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত জাফর আলম নামে এক ইয়াবা কারবারিকে আটক করা হয়। এ অভিযানে গেলে বিজিবির ওপর হামলা, গুলি ও পাল্টা গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহত রয়েছে। বিষয়টি বিস্তারিত পরে জানানো হবে।

জেবি

  • কক্সবাজার
  • টেকনাফ
  • রোহিঙ্গা
  • বিজিবি
  • হামলা
এ সম্পর্কিত আরও খবর
রোহিঙ্গাদের খাদ্য রেশন ৮ থেকে বাড়িয়ে ১০ ডলার
রোহিঙ্গাদের খাদ্য রেশন ৮ থেকে বাড়িয়ে ১০ ডলার
মাদরাসায় শিক্ষকতার আড়ালে আস্তানা গড়েন আরসা কমান্ডার
মাদরাসায় শিক্ষকতার আড়ালে আস্তানা গড়েন আরসা কমান্ডার
‘থার্টি ফার্স্ট ও ভোটকেন্দ্রে জঙ্গি হামলার শঙ্কা নেই’
‘থার্টি ফার্স্ট ও ভোটকেন্দ্রে জঙ্গি হামলার শঙ্কা নেই’
পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী সামশুল হকের প্রচারণায় হামলা
পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী সামশুল হকের প্রচারণায় হামলা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।