দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় উপজেলার সিরাজনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের একজন অটোরিকশা চালক আব্দুল হান্নান, তিনি উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামের বাসিন্দা। অপর দুই নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশাটি শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটি উপজেলার সিরাজনগর এলাকায় এলে মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার জেনারেল হাসপাতালে নিয়ে আসলে দু’জনকে মৃত ঘোষণা করেন। পরে সিলেট এমএজি মেডিক্যাল কলেজ হাসপতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
তবে এ ঘটনায় মাইক্রোবাসে থাকা কোনো যাত্রীদের ক্ষয়ক্ষতি হয়নি। মাইক্রোবাস চালক নাঈমকে (২৫) আটক করেছে পুলিশ। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানিয়েছে পুলিশ।
শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তাদের মধ্যে দুই জনে মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে আছে। নিহত একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।