দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা পেট্রোল গায়েবের অভিযোগ সংক্রান্ত সংবাদ ‘ভুলভাবে উপস্থাপন’ করা হয়েছে বলে দাবি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।
ইউএনও নুসরাত জাহান বলেন, সরকারি নির্দেশনা অনুসরণ করেই জব্দ করা পণ্য ব্যবস্থাপনা করা হয়েছে। পেট্রোল দাহ্য হওয়ায় দীর্ঘ সময় সংরক্ষণ ঝুঁকিপূর্ণ বিবেচনায় তাৎক্ষণিকভাবে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযানে জব্দ হওয়া ৩৭৬ লিটার পেট্রোল প্রতি লিটার ১১৬ টাকা দরে বিক্রি করে মোট ৪৩ হাজার ৬১৬ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কয়েকটি গণমাধ্যমে ঘটনাটি ভুল ও অসত্যভাবে উপস্থাপন করা হয়েছে। বিষয়টি আমাদের নজরে এসেছে। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
ভোক্তা স্বার্থ রক্ষা ও বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৭ মার্চ) উপজেলার বিনসাড়া বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে পেট্রোল বিক্রি ও মজুতের অভিযোগে স্থানীয় বাসিন্দা মো. শাহ আলম মোল্লাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তাঁর দোকান থেকে দুটি ড্রামে রাখা পেট্রোল জব্দ করা হয়।
পরে জব্দ করা পেট্রোল নিকটবর্তী খালকুলা নর্থবেঙ্গল সমবায় ফিলিং স্টেশনে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হলে ট্যাংকের সমস্যার কথা জানায় কর্তৃপক্ষ। এতে বিকল্প ব্যবস্থা হিসেবে স্থানীয় চাহিদা বিবেচনায় মোটরসাইকেল ও প্রাইভেটকারে ম্যানুয়াল পদ্ধতিতে পেট্রোল বিক্রির সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন। জব্দ পেট্রোল বিক্রি থেকে প্রাপ্ত অর্থ এবং জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে, কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছে, জব্দ করা দুই ড্রাম পেট্রোলের একটি খালকুলা সমবায় ফিলিং স্টেশনে জনপ্রতি এক লিটার করে বিক্রি করা হয় এবং অন্য ড্রামটি অন্যত্র নেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পুরো প্রক্রিয়াই সরকারি বিধি অনুসরণ করে সম্পন্ন হয়েছে।
আরএ