দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমিজমা বিরোধের জেরে হাসপাতালে আসা রাসেল বিশ্বাস (২৬) নামের এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৯ মার্চ) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে উপজেলার বর্ষাপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জামাল বিশ্বাসের ছেলে রাসেল বিশ্বাস আহত হন। পরদিন সকালে (২৭ মার্চ) তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসার জন্য নেওয়া হলে প্রতিপক্ষের লোকজন সেখানে ঢুকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
এই ঘটনায় আহত রাসেলের পরিবার কোটালীপাড়া থানায় মামলা দায়ের করে ১১ জনকে আসামি করা হয়। মামলা দায়েরের পর কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) সফর আলীর নেতৃত্বে একটি বিশেষ দল গোয়েন্দা তৎপরতা ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালায়।
শুক্রবার রাত ৩টার দিকে নড়াইল জেলার নড়াগাতী থানাধীন খলিসাখালী গ্রাম থেকে ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বর্ষাপাড়া গ্রামের হাফিজুর বিশ্বাস (৩৫), কাউছার বিশ্বাস (৪২), কুব্বাত বিশ্বাস (৫৫), শ্রাবণ বিশ্বাস (১৯), পান্না বিশ্বাস (৪৮) ও রুমান বিশ্বাস (১৮)।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, এটি একটি আলোচিত ঘটনা। মামলা দায়েরের পরপরই পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে ৬ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।
জে আই