দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে জ্বালানি তেলের অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা করেছে।
রোববার (২৯ মার্চ) সকালে অভিযানকালে দুইজন খুচরা জ্বালানি বিক্রেতার দোকান পরিদর্শন করা হয়। অভিযানে খুঁজে পাওয়া যায় যে, খুচরা বিক্রেতা তোতা মিয়া (৫০) নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করছিলেন এবং দোকানে মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি।
ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ স্বীকার করার পাশাপাশি দুঃখ প্রকাশ করেন তোতা মিয়া। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় তাকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। তাকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।
এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।
তিনি বলেছেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জে আই