দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে নৌপরিবহণ মন্ত্রণালয়।
রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
তদন্ত কমিটির আহ্বায়ক ও নৌপরিবহণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম নেতৃত্বে ছয় সদস্যের একটি দল সরাসরি ৩ নম্বর ফেরিঘাটে গিয়ে দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন। এ সময় তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
পরবর্তীতে তদন্ত দলটি দৌলতদিয়া বাস টার্মিনালে রাখা দুর্ঘটনাকবলিত বাসটি নিবিড়ভাবে পরিদর্শন করে। পরিদর্শনের সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তারা।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মো. মুহিদুল ইসলাম জানান, নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। প্রতিবেদনে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে।
উল্লেখ, ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহনের একটি বাস পন্টুন থেকে নদীতে পড়ে গেলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হলেও পন্টুনের নিরাপত্তা ও ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে।
জে আই