দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটে বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (২৮ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ। এসময় চুরি হওয়া হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা টিএনটি পাড়ার মৃত মমতাজের ছেলে মো. মুনসুর (৪৮), শিধইল বম্বুর মৃত আলাউদ্দিনের ছেলে আহসানুর ইসলাম (৩৫) ও সদর উপজেলার উত্তর জয়পুর এলাকার আবু তালেব মণ্ডলের ছেলে শাহারুল ইসলাম (৫০)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ মার্চ ভোরে জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়নের দুদিয়াপাড়া গ্রাম থেকে একটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় চোরের দল। এ ঘটনায় জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মিজানুর রহমান বাদী হয়ে একই তারিখে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর ডিবি পুলিশ এই চোর চক্রটিকে ধরতে অভিযানে নামে। এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহায়তায় গতরাতে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের বাড়ি তল্লাশি করে চুরি হওয়া একটি ট্রান্সফরমার, একটি ট্রান্সমিটার ট্যাংক সংযুক্ত রাখার হ্যাঙ্গার ও একটি ট্রান্সমিটার ট্যাংকের ভেতরে থাকা কয়েলসহ চুরি হওয়া ও চুরির কাজে ব্যবহার করা বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
/অ