দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরে অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় মকবুল হোসেন (৪৫) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেলে করে যশোর থেকে নিজ গ্রামের বাড়িতে ফিরছিলেন।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে যশোর সদর উপজেলার আমবটতলা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত মকবুল হোসেন চৌগাছা উপজেলার পাশাপোল কলেজের শিক্ষক ছিলেন। তিনি একই উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মকবুল হোসেন মোটরসাইকেলে করে যশোর থেকে নিজ গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে আমবটতলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
/অ