দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দুটি উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তি ফলক স্থাপন শেষে বাড়ি ফিরছিলেন। ফেরার পথেই নান্দাইল পৌর সদরের গারুয়া গ্রামে ব্যস্ত রাষ্ট্রীয় প্রটোকল আর সময়ের সীমাবদ্ধতা ভুলে গাড়ী থামিয়ে সঙ্গে সঙ্গে নেমে পড়েন তিনি। কোনো দ্বিধা না করে নিজেই নেমে যান কবরে, অংশ নেন দাফন কাজে। একজন জনপ্রতিনিধির এমন সাদামাটা জীবন আর সাধারণ মানুষের প্রতি এই অকৃত্রিম ভালোবাসা দেখে মুগ্ধ উপস্থিত এলাকাবাসী।
জানাগেছে-নান্দাইল পৌর এলাকার গারুয়া গ্রামের মৃত আমির হোসেনের ছেলে আজিমুল মিয়া (৪০) শুক্রবার (২৭ মার্চ) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বিকালে নিজ বাড়ির পাশেই দাফন করার প্রস্তুতি নিচ্ছিলেন পরিবার ও এলাকাবাসী। এর মধ্যে টিপ টিপ বৃষ্টি হচ্ছিল। একই সময়েই তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উন্নয়নমূলক কাজের ভিত্তি ফলক স্থাপন শেষে ফেরার সময় বিষয়টি চোখে পড়ে। তাৎক্ষণিক গাড়ী থেকে নেমে দাফন কাজে কবরস্থানে নেমে পড়েন।
এদিকে মরদেহ দাফনের কয়েক মিনিটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশংসায় ভাঁসছেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
গারুয়া গ্রামের আঙুর মিয়া বলেন- একজন প্রতিমন্ত্রী সড়ক দিয়ে যাওয়ার সময় দাফন কাজ দেখে কাউকে কিছু না বলে কোন প্রটোকল ছাড়াই দাফন কাজে অংশ নিয়েছে। এটি সত্যিই অবাক করার মত বিষয়। এমন দৃশ্য দেখর এলাকাবাসী অনেক খুশি হয়েছে। জনপ্রতিনিধিদের এমন হওয়া উচিত।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন বলেন, একজন প্রতিমন্ত্রী এভাবে সাধারণ মানুষের লাশের খাটিয়া ধরবেন এবং কবরে নেমে দাফন করবেন, এটা কল্পনাও করা যায় না। তাঁর এই সাদামাটা জীবন আর মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে।
জে আই