দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরে ‘খবর, সবার আগে’ স্লোগানে দেশ টিভির ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে কেক কাটা হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা প্রতিনিধি মো. নাঈম ইসলাম সভাপতিত্ব করেন এবং বাসস’র জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ সঞ্চালনা করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মাসুদ হাসান বাদল, সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, যুগ্ম সাধারণ সম্পাদক এস এ টিভির প্রতিনিধি মহিউদ্দিন সোহেল, সাবেক সাধারণ সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মেরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক দিনকালের প্রতিনিধি আবু হানিফ ও কোষাধ্যক্ষ নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি জুবাইদুল ইসলাম।
অনুষ্ঠানে সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম হিরা, চ্যানেল ওয়ানের শাকিল মুরাদ, একাত্তর টিভির তরিকুল ইসলাম, এটিএন নিউজের শফিউল ইসলাম সম্রাট, সময় টিভির চিত্র সাংবাদিক বাবু চক্রবর্তী, কালের কন্ঠের শামীম ইসলাম, বাংলা নিউজের শাহরিয়ার শাকির, এশিয়া প্রাইম নিউজের আলমগীর, মুক্ত খবরের রাজাদুল বাবু, চলতি সংবাদের আব্দুল ওয়াদুদ, শেরপুর সরকারি কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বাবু, পরিবেশবাদী সংগঠন সেভ দ্যা ওয়াইল্ড লাইফ এন্ড ন্যাচার (সোয়ান) এর যুগ্ম আহবায়ক জিহাদ, মানবাধিকার কর্মী রতনসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএস/