দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চার দিনের সরকারি সফরে শনিবার নিজ জেলা পাবনায় যাচ্ছেন। বিএনপির নেতৃত্বাধীন সরকার গঠনের পর এটি তার প্রথম পাবনা সফর।
মঙ্গলবার (২৪ মার্চ) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নিয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
সূচি অনুযায়ী, শনিবার বেলা ১টায় ঢাকার বঙ্গভবন থেকে হেলিকপ্টারে রওনা হয়ে বেলা ১টা ৪০ মিনিটে পাবনা ক্যাডেট কলেজ মাঠে পৌঁছাবেন রাষ্ট্রপতি। পরে বিকাল ২টায় পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন এবং সেখানে রাত যাপন করবেন।
রোববার সকাল ১১টা ১০ মিনিটে পাবনা সদর উপজেলার আরিফপুর গোরস্তানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন তিনি। সন্ধ্যা ৭টায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে আবার সার্কিট হাউসে ফিরবেন।
সোমবার সকাল ১১টায় সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। একই দিন সন্ধ্যায় পাবনা শহরে নিজ বাসভবনে যাবেন এবং রাতে সার্কিট হাউসে অবস্থান করবেন।
চার দিনের সফর শেষে মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণের পর দুপুর ১২টায় পাবনা ত্যাগ করে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি।
জে আই