দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা ৮০০ লিটার পেট্রোল জব্দ করেছে প্রশাসন। একই সঙ্গে লাইসেন্স ছাড়া অতিরিক্ত দামে খুচরা বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে রামপুর বাজারের ব্যবসায়ী এনায়েতুর রহমানের গুদাম থেকে ড্রামে সংরক্ষিত ৮০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। অভিযোগ রয়েছে, তিনি জ্বালানি তেলের চলমান সংকটের সুযোগ নিয়ে এসব পেট্রোল অবৈধভাবে মজুদ করে লাইসেন্স ছাড়াই বেশি দামে বিক্রি করছিলেন।
ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দ করা পেট্রোল শনিবার (২৮ মার্চ) সকাল ১০টা থেকে সরকার নির্ধারিত মূল্যে ও নির্ধারিত পরিমাণ অনুযায়ী রামপুর বাজারে প্রকাশ্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
ইউএনও মো. রিফাতুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জে আই