দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাড়ির ভেতরে ঢুকে এক শিক্ষার্থীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আমির হামজা (২৩) শিবপুর গ্রামের বাসিন্দা রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল চারটার দিকে বাড়ির উঠানে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছিলেন আমির হামজা। এ সময় তিনটি মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত কয়েকজন যুবক নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করে তাকে ধাওয়া করে।
পরিস্থিতি বুঝতে পেরে তিনি পালানোর চেষ্টা করলে বাড়ির পাশের খালের পাড়ে পড়ে যান। তখন দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন বলেছেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে একাধিক সংস্থা কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
জে আই