দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর পত্নীতলা উপজেলার আত্রাই নদী থেকে অঞ্জনা কর্মকার (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার বাদপুঁইয়া গ্রামের মৃত যতীন কর্মকারের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার কাঞ্চন গ্রাম এলাকায় আত্রাই নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, অঞ্জনা কর্মকার গত ২২ মার্চ থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
আরএ