দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। ভোরবেলা পুলিশ লাইন্স মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা হয় এবং শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক এবং ৩০ গোডাউন বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। রাজনৈতিক দলের পক্ষ থেকে বিএনপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদ ও জাতীয় পার্টি পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে সকাল ৮টায় বেলস্পার্কে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সমাবেশ ও কুচকাওয়াজ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন, কবিতা আবৃতি, প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জ্ঞাপনসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অপরদিকে বরিশাল মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন কীর্তনখোলা নদীতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ পরিদর্শনে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়।
আরএ