• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • রংপুর

‘শেখের বেটিকে একনজর দেখতে চাই’

দেশ টিভি ডেস্ক
  ০২ আগস্ট ২০২৩, ১৫:০৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

‘আমি আসছি জননেত্রী শেখ হাসিনার জনসভা সফল করার জন্য। আমার কোনো কষ্ট নাই। আমি একজন বীর মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক। আমি শেখের বেটিকে এক নজর দেখার জন্য আসছি।’ উৎফুল্লতা নিয়ে এই কথাগুলো বলছিলেন ভাষা সৈনিক, একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মজিবুর রহমান মাস্টার।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

৯৬ বছর বয়সে শরীরে নানা অসুস্থতা নিয়েও রংপুর জিলা স্কুল মাঠে শেখ হাসিনার জনসমাবেশে এসেছেন তিনি। বুধবার সকাল ১০টায় রংপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে দেখা হয় তার সঙ্গে।

এ বীর মুক্তিযোদ্ধা জানান, শারীরিক অসুস্থতা নিয়েও তিনি বদরগঞ্জ থেকে সকালে রংপুরের উদ্দেশে রওনা দিয়ে এসে পৌঁছেছেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি। আজ তার মেয়ে শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী। দেশের প্রতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি ভালোবাসা থেকেই তিনি সমাবেশে যোগ দিতে এসেছেন।

সেই সঙ্গে শেখ হাসিনাকে কাছ থেকে দেখার আশা ব্যক্ত করেছেন একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মজিবুর রহমান মাস্টার।

নগর ঘুরে সরেজমিনে দেখা গেছে, রংপুর বিভাগের ৫৮টি উপজেলা থেকে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের আগমনে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দুপুর ১২টার আগেই জনসভাস্থলসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নেতা-কর্মীদের ঢল রয়েছে। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দলে দলে নেতা-কর্মীরা যাচ্ছেন জনসভাস্থল জিলা স্কুলের দিকে। বাহারি সাজসজ্জা আর বাদ্যযন্ত্রের তালে তালে বিভিন্ন স্লোগানে নেচে গেয়ে উচ্ছ্বাস করছেন তারা।

এ দিকে সমাবেশকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, ‘জনসভাকে ঘিরে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গুরুত্বপূর্ণ প্রবেশ পথ ও মোড়ে মোড়ে রয়েছেন পুলিশ সদস্যরা। উঁচু ভবনের ছাদে এবং ঝুঁকিপূর্ণ ভবনগুলোর প্রতি ফ্লোরে ফ্লোরে প্রশিক্ষিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘জনসভাস্থল, পুরো শহর এবং সার্কিট হাউস পুরোটাই আমরা সিসিটিভির কাভারেজে এনেছি। সিটি করপোরেশনের সহযোগিতায় ১ হাজারেরও বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ডিজিটালি মনিটরিং করা হচ্ছে। পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মাঠের ভেতরে এবং বাইরে রয়েছে। সঙ্গে আয়োজকদের স্বেচ্ছাসেবকেরাও আছেন।’

সমাবেশের সময়সূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে রংপুরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দুপুর ২টায় তাকে বহনকারী হেলিকপ্টারটি রংপুর ক্যান্টনমেন্টের হেলিপ্যাডে অবতরণ করবে। দুপুর ২টা ৫ মিনিটে সেখান থেকে সড়কপথে রংপুর সার্কিট হাউসের উদ্দেশে রওনা হবেন তিনি।

দুপুর সোয়া ২টার দিকে সার্কিট হাউসে পৌঁছে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর বিকেল ৩টায় রংপুর জিলা স্কুল মাঠে মহাসমাবেশস্থলে পৌঁছাবেন। প্রথমে সেখানে রংপুর বিভাগের উন্নয়নে নেওয়া বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন।

সফরে রংপুরের ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের ঘোষণা দেবেন সরকার প্রধান। মহাসমাবেশে বক্তব্য দেওয়ার পর বিকেলে আবার একই পথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।

জেবি

  • রংপুর
  • বিমানবন্দর
  • ভাষা সৈনিক
  • সমাবেশ
  • সরকার
এ সম্পর্কিত আরও খবর
‘ব্যাগেজ রুলের অপব্যবহারে বৈদেশিক মুদ্রা বঞ্চিত সরকার’
‘ব্যাগেজ রুলের অপব্যবহারে বৈদেশিক মুদ্রা বঞ্চিত সরকার’
আ.লীগ ছাড়া ভোটের মাঠে কেউ থাকতে পারবে না: জিএম কাদের
আ.লীগ ছাড়া ভোটের মাঠে কেউ থাকতে পারবে না: জিএম কাদের
চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জায়গা দখল করার অভিযোগ
চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জায়গা দখল করার অভিযোগ
গাইবান্ধায় জাপা প্রার্থীকে শোকজ
গাইবান্ধায় জাপা প্রার্থীকে শোকজ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।