দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা শেষে গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে কুমিল্লার লাকসাম পূর্ব ইউনিয়নের পৈশাগী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
এ ঘটনায় মৃত্যু হওয়া দুই বোনের নাম নাবিলা আক্তার (১৪) ও উম্মে হাফসা মিলি (৯)। তারা নরসিংদী সরকারি বালিকা বিদ্যালয়ে ষষ্ঠ ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের বাবার নাম সহিদুল ইসলাম।
জানা গেছে, দীর্ঘ সময় নাবিলা ও মিলিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাদের দেখতে পেয়ে বাড়ির লোকজন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, সহিদুল ইসলাম ব্যবসার সুবাদে নরসিংদী শহরে দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন। কুরবানির ঈদে তারা গ্রামের বাড়িতে আসে। দুপুরের দিকে পরিবারের লোকজন বাড়িতে কাজ করছিলেন। আর পাশেই খেলছিল দুই বোন। একপর্যায়ে উঠানে তাদের না দেখে খোঁজাখুঁজি শুরু হয়। কিছুক্ষণ পর পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখা যায়।
এইউ