দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের শিবচরে একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।
জানা যায়, মঙ্গলবার গভীর রাতে জেলার শিবচর উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের সোতারপাড় বাজারে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিমিশেই আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করে এবং একের পর এক দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘণ্ট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তাপ এতটাই তীব্র ছিল যে সাধারণ মানুষের পক্ষে তা নেভানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। পরে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে ৭টি দোকান পুড়ে ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরএ