দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল মখলিসপুর এলাকা। এখানেই অবস্থিত সম্ভাবনাময় শ্রীকাইল গ্যাসক্ষেত্র।
শনিবার (১৪ মার্চ) সকালে এই গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপের উদ্বোধন করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। উদ্বোধনের পরই পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়।
সংশ্লিষ্টরা জানান, নতুন এই কূপ থেকে প্রতিদিন প্রায় ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। ফলে শ্রীকাইল গ্যাসক্ষেত্রের পাঁচটি কূপ থেকে এখন মোট প্রতিদিন প্রায় ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, গত বছরের ২৮ সেপ্টেম্বর কূপটির খনন কাজ শুরু হয় এবং চলতি বছরের জানুয়ারিতে তা শেষ হয়। নতুন এই কূপে প্রায় ৪০ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘আমদানি নির্ভরতা দেশের জ্বালানি খাতকে ঝুঁকির মধ্যে ফেলেছে। তাই আমরা নিজস্ব গ্যাসক্ষেত্র থেকে উৎপাদন বাড়িয়ে জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণ হতে চাই। বাপেক্সের সক্ষমতা বাড়িয়ে নতুন নতুন কূপ খননের উদ্যোগ নেওয়া হচ্ছে।’
প্রতিমন্ত্রী আরও জানান, আগামী পাঁচ বছরে দেশের গ্যাসের চাহিদা প্রায় সাড়ে চার হাজার মিলিয়ন ঘনফুটে পৌঁছাবে। সে চাহিদা পূরণে নিজস্ব উৎস থেকেই গ্যাস সরবরাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের।
এদিকে নতুন এই কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হওয়ায় দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এবি/