দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই। কে কোন দল করে, কার বাড়ির সামনে দিয়ে রাস্তা গেলো সেগুলো দেখার সুযোগ নেই। জনগণের উন্নয়নে তাদের মৌলিক অধিকার পূরণ করার জন্য যতদূর করা দরকার আমি আপনাদের জন্য করবো।
শুক্রবার (১৩ মার্চ) ডাসার উপজেলা বিএনপির আয়োজনে ডাসার ডি. কে. আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমী এন্ড কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার আরো বলেন, মাদারীপুর ৩ আসনের প্রতিটি ইউনিয়ন ঘুরে ঘুরে কী কী উন্নয়ন দরকার সেগুলো আমি দেখে এসেছি। সেই কাজগুলো আমি শুরু করার জন্য ইতোমধ্যে পরিকল্পনা গ্রহণ করেছি। জুন মাসে মাদরাসা, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের কাজ শুরু হবে ইনশাল্লাহ।
এসময় ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও বিএনপি নেতা সালাম খানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা নুরুজ্জামান তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক মো. আলাউদ্দিন সরদার প্রমুখ।
/অ