দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ীর পাংশায় শাটল ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাছপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী শাটল ট্রেনটি মাছপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছায়। এ সময় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়েন ওই নারী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজবাড়ী জিআরপি থানার ওসি মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
/অ