দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরা শহরের কাটিয়া মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মন্দিরের প্রতিমার স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত অথবা সোমবার ভোররাতের কোনো একসময় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
সাতক্ষীরা মন্দির সমিতির সভাপতি গৌর দত্ত জানান, চোরেরা মন্দিরের প্রধান গেটসহ মোট আটটি বড় তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর মন্দিরের প্রতিমার স্বর্ণালংকার, দানবাক্সে থাকা নগদ অর্থ এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায়। একই সঙ্গে মন্দিরের সিসি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যাওয়ায় ঘটনার গুরুত্বপূর্ণ আলামত নষ্ট হয়েছে।
প্রাথমিকভাবে সমিতির নেতৃবৃন্দ বসে যে হিসাব করেছেন তাতে প্রায় ৫৫ হাজার টাকার বেশি মূল্যের সম্পদ চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, এর আগেও এই মন্দিরে ছোট-বড় একাধিক চুরির ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ তেমন কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সেসব ঘটনার কোনো কুল কিনারা হয়নি।
সমিতির সাবেক সাধারণ সম্পাদক কিরণ চন্দ্র সরকার বলেণ, এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসী নারী-পুরুষরা বলেন, বারবার মন্দিরে চুরির ঘটনা ঘটলে আমাদের নিরাপত্তা কোথায়? আমরা প্রশাসনের কাছে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও মন্দিরের নিরাপত্তা জোরদারের দাবি জানাই।
সাতক্ষীরা শহরের কাটিয়া মন্দির থেকে স্বর্ণালংকারসহ মূল্যবান সম্পদ চুরি হয়ে গেছে। মন্দির সমিতির নেতৃবৃন্দের অভিযোগ এর আগেও এই মন্দির থেকে চুরির ঘটনা ঘটলেও কোন হদিস করতে পারেনি থানা পুলিশ। সংশ্লিষ্ট কাটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই পিংকু মন্ডলের সাথে যোগাযোগ করা হলে বলেন, ‘হ্যা শুনেছি চুরি হয়েছে। পরিদর্শনে গিয়েছিলাম। দেখি কী করা যায়। কিছু করা গেলে জানাবো।’ এর বাইরে বিস্তারিত কোন কিছু তিনি জানাতে পারেন নি।
উৎপল সাহা জানান, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষরা আতংকিত তারা বলছে এই এলাকাতে এধরনের ঘটনা ঘটতেই থাকলে আমাদের নিরাপত্তা কোথায় ?
এমএস/