দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ীর গোয়ালন্দে নিত্যপ্রয়োজনীয় খাদ্রব্যদ্য ও ভোজ্য মসলার গুণগতমান বজায় রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ক্ষতিকর কৃত্রিম রং মেশানোর দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৮ মার্চ) বিকেলে উপজেলার সরুপার চর এলাকায় এ অভিযান পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান।
জানা যায়, অভিযান চলাকালে ভোজ্য মসলায় ক্ষতিকর কৃত্রিম রং মেশানোর সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারা অনুযায়ী তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান বলেন, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কৃত্রিম রং খাবারে মেশানো আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
জে আই