• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • পটুয়াখালী
  • কলাপাড়া

কলাপাড়ায় তরমুজের বাম্পার ফলন

কেএম শাহাবুদ্দিন শিহাব, কুয়াকাটা (কলাপাড়া) থেকে
  ০৬ মার্চ ২০২৬, ১০:৪১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

পটুয়াখালীর সাগরপাড়ের উপকূলীয় জনপদ কলাপাড়া। চোখ যতদূর যায়, শুধু তরমুজ আর তরমুজ। ইতোমধ্যে আগাম জাতের তরমুজ বাজারে উঠতে শুরু করেছে। চলতি মৌসুমে বাম্পার ফলনে কৃষকের মুখে ফুটেছে স্বস্তির হাসি। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত রোদ আর রোগবালাই কম থাকায় এ বছর ফলন যেমন ভালো হয়েছে, তেমনি বাজারেও মিলছে প্রত্যাশিত দাম।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

কৃষি বিভাগ বলছে, শুধুমাত্র এ উপজেলা থেকেই প্রায় ৪শ’ কোটি টাকার তরমুজ বিক্রি হবে। এমনকি শেষ পর্যন্ত পরিস্থিতি অনুকূলে থাকলে তা ছাড়িয়ে যেতে পারে ৫শ’ কোটিও।

সরেজমিনে উপজেলার বিভিন্ন ক্ষেত ঘুরে দেখা যায়, ডিসেম্বরের শুরুতেই উপজেলার ১২টি ইউনিয়নে তরমুজের আবাদ শুরু করেছে কৃষকরা। উপকূলের চরাঞ্চলের বালুময় মাটি, পর্যাপ্ত রোদ, নদী ও সাগরের কাছাকাছি হওয়ায় আর্দ্র পরিবেশের কারণে এ উপজেলা এখন তরমুজ উৎপাদন এলাকা হিসেবে পরিচিত।

এ বছর শীত দীর্ঘস্থায়ী ছিল না, কুয়াশা ছিল তুলনামূলক কম। ফলে গাছে রোগের প্রকোপ কমেছে, ফলন এসেছে সময়মতো। দুই থেকে আড়াই মাসের মধ্যেই ক্ষেত থেকে ঘরে তুলছেন পাকা ফল। ইতোমধ্যে ফলন কাটা শুরু হয়েছে। কেউ কেউ বাজারজাত করছেন। দামও ভালো পাওয়ায় তরমুজ চাষিরা স্বস্তিতে রয়েছেন।

কৃষকরা জানান, এবার ফলন অনেক ভালো হয়েছে। দাম যদি ঠিক থাকে, তাহলে লাভ হবে। গতবার আবহাওয়ার কারণে ক্ষতি হয়েছিল, এবার সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছি।”

রমজান মাসের শুরুতেই বাজারে সরবরাহ বাড়তে থাকে। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় পটুয়াখালীর তরমুজের চাহিদা আগে থেকেই ছিল। এবার আগাম ফলন সেই চাহিদাকে আরও চাঙ্গা করেছে। পাইকারি বাজারে আকারভেদে প্রতি মণ তরমুজ বিক্রি হচ্ছে সন্তোষজনক দামে, খুচরা বাজারেও দাম রয়েছে চাষিদের অনুকূলে। উৎপাদন খরচ মিটিয়ে ভালো লাভের আশা করছেন অনেকে।

উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামের কৃষক খোকন গাজী (৪০)। তিনি এ বছর ওই গ্রামের ৩০ একর জমিতে গ্রেট ওয়ান জাতের আগাম তরমুজ চাষ করেছেন। সঠিক পরিচর্যায় তার ক্ষেতে ইতোমধ্যে এক একটি তরমুজের ওজন হয়েছে ২ থেকে ৩ কেজি। আগামী এক সপ্তাহের মধ্যে তিনি ক্ষেত থেকে তরমুজ বিক্রি শুরু করবেন। তরমুজ আবাদে তার খরচ হয়েছে মাত্র ২২ লাখ টাকা। তিনি তার ক্ষেত থেকে এবছর ৭০ থেকে ৮০ লাখ টাকার তরমুজ বিক্রির আশা করছেন।

উপকূলের তরমুজ ঘাটগুলো এখন ব্যস্ত বাণিজ্যকেন্দ্রে পরিণত হয়েছে। চরাঞ্চল থেকে ট্রলারভর্তি তরমুজ এসে ভিড়ছে ঘাটে। সেখান থেকে পাইকাররা কিনে নিচ্ছেন বড় চালানে। দিনরাত ২৪ ঘণ্টা চলছে বাছাই, তোলা-নামানো আর পরিবহনের কাজ। স্থানীয় শ্রমিকদের জন্যও তৈরি হয়েছে মৌসুমি কর্মসংস্থানের সুযোগ।

কৃষি বিভাগ জানিয়েছে, চলতি বছর উপজেলায় তরমুজ আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৩৮০ হেক্টর জমি। তবে বাস্তবে আবাদ হয়েছে ৪ হাজার ৫০০ হেক্টর। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ১২০ হেক্টর বেশি। উৎপাদন বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সম্ভাব্য বাণিজ্যের পরিমাণও।

উপজেলা কৃষি অফিসার মো. আরাফাত হোসেন বলেন, সঠিক পরিচর্যা ও অনুকূল আবহাওয়া থাকলে এ বছর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। তবে আকস্মিক কোনো দুর্যোগ না ঘটলে এ বছর প্রায় ৪শ’ কোটি টাকার তরমুজ বিক্রি হবে।

আরএ

  • তরমুজ
  • কলাপাড়া
এ সম্পর্কিত আরও খবর
কলাপাড়ায় জাল নোটসহ যুবক গ্রেপ্তার
কলাপাড়ায় জাল নোটসহ যুবক গ্রেপ্তার
তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে থানায় হাজির কৃষক
তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে থানায় হাজির কৃষক
ভোলায় তরমুজ চাষিদের ওপর হামলা, গুলিবিদ্ধ ১
ভোলায় তরমুজ চাষিদের ওপর হামলা, গুলিবিদ্ধ ১
চড়া মূল্যের কারণে অনেকেই প্রয়োজনের চেয়ে কম সবজি কিনছেন
চড়া মূল্যের কারণে অনেকেই প্রয়োজনের চেয়ে কম সবজি কিনছেন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।