• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • বাগেরহাট

বাগেরহাটে ব্যাংকের লকার থেকে গ্রাহকের ২০০ ভরি স্বর্ণালঙ্কার গায়েব

বাগেরহাট প্রতিনিধি
  ০৫ মার্চ ২০২৬, ২২:৩৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাগেরহাট শহরের পূবালী ব্যাংকের লকার (ভল্ট) থেকে সুমন কুমার দাস নামে এক ব্যবসায়ীর অন্তত ২০০ ভরি স্বর্ণালঙ্কার গায়েব হওয়ার অভিযোগ উঠেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহষ্পতিবার (৫ মার্চ) বিকালে পূবালী ব্যাংকের বাগেরহাট শহরের খানজাহান আলী সড়কের শাখায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী সুমন কুমার দাসের অভিযোগ, ব্যাংকের লকারে রাখা তার পরিবারের সদস্যদের বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার এখন আর পাওয়া যাচ্ছে না। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ব্যবসায়ী সুমন কুমার দাস বাগেরহাট শহরের দশানী এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সুপারি ব্যবসার সঙ্গে জড়িত।

তিনি জানান, গত বছরের ১৫ অক্টোবর তিনি তার মা, খালা, ভাই, স্ত্রীসহ কয়েকজন স্বজনের ২০০ ভরির বেশি স্বর্ণালঙ্কার নিরাপত্তার জন্য পূবালী ব্যাংকের লকারে জমা রাখেন। গত বুধবার বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠান থাকায় লকার থেকে স্বর্ণালঙ্কার নেওয়ার জন্য ব্যাংকে এসে লকার খুলে দেখেন সেখানে কোনো স্বর্ণালঙ্কার নেই।

তিনি বলেন, ‘লকার খুলে দেখি সব খালি। এরপর বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশকে জানাই। পুলিশ এসে তদন্ত শুরু করেছে।’

এদিকে ব্যাংকের আরেক গ্রাহক মাহফুজুর রহমান বলেন, ‘এক গ্রাহকের স্বর্ণালঙ্কার গায়েব হওয়ার খবর শুনে আমিও উদ্বিগ্ন হয়ে পড়ি। আমারও এই ব্যাংকে একটি লকার আছে। তাই এসে লকার খুলে পরীক্ষা করি। আমার লকারে রাখা স্বর্ণালংকার ঠিক আছে।’

পূবালী ব্যাংক পিএলসি বাগেরহাট শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মনিরুল আমিন বলেন, ‘একজন গ্রাহক তার লকারে রাখা কিছু মালামাল খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ এসে তদন্ত করছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।’

ঘটনার খবর পেয়ে বাগেরহাটের পুলিশ সুপার হাছান চৌধুরী বিকালে ব্যাংকটি পরিদর্শন করেন।

বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন জানান, ‘এক গ্রাহকের লকারে রাখা স্বর্ণালঙ্কার পাওয়া যাচ্ছে না—এমন অভিযোগের ভিত্তিতে আমরা ব্যাংক পরিদর্শন করেছি। ব্যাংকের সুরক্ষিত লকার থেকে কীভাবে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার গায়েব হলো, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এবি/

  • বাগেরহাট
এ সম্পর্কিত আরও খবর
বাগেরহাটে পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, এলাকায় থমথমে পরিস্থিতি
বাগেরহাটে পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, এলাকায় থমথমে পরিস্থিতি
বাগেরহাটে সড়কে নিহতরা বরযাত্রী, নববধূসহ ১৩ জনের মৃত্যু
বাগেরহাটে সড়কে নিহতরা বরযাত্রী, নববধূসহ ১৩ জনের মৃত্যু
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত
বাগেরহাটে নিখোঁজের পাঁচদিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে নিখোঁজের পাঁচদিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।