দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের বন্ধ থাকা দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছে নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে নিষিদ্ধ ঘোষিত দলটির অঙ্গ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী এ কর্মসূচি পালন করেন।
২০২৪ সালের ৫ আগস্ট শহরের নারিকেল বাগান এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়টি আসবাবপত্রসহ পুড়িয়ে দেওয়া হয়। এরপর থেকে কার্যালয়টি বন্ধ রয়েছে।
এদিকে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ব্যানার টানিয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এতে দেখা যায়, নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মংসাপ্রু মারমা, জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য জিৎজয় ত্রিপুরা, ছাত্রলীগ নেতা ক্যজরী মারমাসহ ৭/৮জন জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করছে। পেছনে দলীয় কার্যালয়ের ব্যানার টাঙানো হয়।
ভিডিওতে সংক্ষিপ্ত বক্তব্যে বলা হয়, দীর্ঘ ১৮ মাস পর খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ‘রাজাকার ও স্বাধীনতাবিরোধী শক্তিদের’ কাছ থেকে দখলমুক্ত করে কার্যালয়টি পুনরায় উন্মুক্ত করা হয়েছে।
ঘটনা জানার পর পুলিশ এসে ব্যানার ও পতাকা খুলে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে তিনি এখন পর্যন্ত কিছু জানেন না। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
আরএ