দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে ওভারটেক করার সময় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রোমান মিয়া (৩১) নামের এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার পালোড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোমান মিয়া সদর উপজেলার মিতোরা গ্রামের হযরত আলীর ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সদর উপজেলার আউটপাড়া এলাকা থেকে মোটরসাইকেলযোগে কাজে যাচ্ছিলেন রোমান মিয়া। পথিমধ্যে পালোড়া বাসস্ট্যান্ড এলাকায় ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মানিকগঞ্জ সদর থানার ওসি মো.ইকরাম হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও ওসি জানান।
আরএ