দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক সাংবাদিকের বসতবাড়িসহ অন্তত ১০টি বাড়ি ও দোকানপাটে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মস্তফাপুর ইউনিয়ন পরিষদের সদস্য হাবিব হাওলাদারের বাড়িতে অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ সামচু সরদার ওরফে কোপা সামচুর সমর্থকরা।
হামলার সময় দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এছাড়া দৈনিক দেশ রূপান্তরের সাংবাদিক মেহেদী হাসান সোহাগের বসতবাড়ি ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে। হামলাকারীরা অন্তত ১০টি বসতবাড়ি ও দোকানপাটে ভাঙচুর ও লুটপাট চালায় এবং একটি রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়।
এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে অন্তত ১০ জনকে আহত করা হয়। আহতদের মধ্যে মকবুল হাওলাদার ও জাকির হাওলাদার গুরুতর অবস্থায় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারগ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জে আই