দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পরিবেশ অধিদপ্তর থেকে চূড়ান্ত ছাড়পত্র পেলেই সাভারের আমিনবাজার ল্যান্ড ফিলের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে জানিয়েনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সাভারে আমিনবাজার ল্যান্ড ফিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
শফিকুল ইসলাম খান বলেন, ‘বর্তমানে দেশে জনগণের সরকার রয়েছে, মানুষের ক্ষতি করে সরকার কোনো কিছু করবে না। দীর্ঘদিন যাবৎ এখানে ময়লার স্তূপ রয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সব ময়লা এখানে ফেলা হয়।’
তিনি বলেন, ‘অনেক আগেই এই ময়লা ট্র্যাশ করে বিদ্যুৎ উৎপাদন করা যেত, কিন্তু পরিবেশ অধিদপ্তরের কিছু জটিলতার কারণে তা হয়ে উঠেনি। জনগণ সরকারকে ভোট দিয়েছে তাদের কল্যাণে কাজ করার জন্য।’
বিদ্যুৎ উৎপাদন হলে এখানে আর মানুষের দুর্ভোগ থাকবে না জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, ‘সাভারের ময়লা-আবর্জনা এখানে ফেলা যায় কি-না তা দেখা হবে, এবং এখানকার কোনো কর্মকর্তা যদি দুর্নীতি করে থাকে, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
ল্যান্ড ফিল পরিদর্শনের সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/অ