দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের সিংগাইরে আলোচিত কাশেদ আলী হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২ মার্চ) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়ের হাসান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি পলাতক ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন সাহেদা ও মো. লিয়াকত আলী। আদালত দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় তাদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এছাড়া লাশ গুমের অভিযোগে দণ্ডবিধির ২০১/৩৪ ধারায় তাদের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায়ে উল্লেখ করা হয়েছে, উভয় দণ্ড একত্রে কার্যকর হবে।
মামলার অপর আসামি মো. আজমতের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দেন। একই সঙ্গে তার জামিনদারদেরও দায়মুক্ত ঘোষণা করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ.এফ.এম. নূরতাজ আলম বাহার জানান, ২০১৪ সালের ২২ অক্টোবর সন্ধ্যায় কাশেদ আলী নিখোঁজ হন। তদন্তে উঠে আসে, তাকে কৌশলে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয় এবং মরদেহ গুম করা হয়।
পরে আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে কানাইনগর এলাকার একটি জমি থেকে মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করা হয়। রায় ঘোষণার সময় দুই দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
জে আই