দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়িতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৌদি আরব প্রবাসী জিল্লাল হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ি-কুষ্টিয়া অআঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিলাল রাজবাড়ি পৌর শহরের ভবানীপুরে বাসিন্দা এবং তিনি কালুখালীর রাজবাড়ীর তানেজ উদ্দিনের ছেলে। সে ছুটিতে সৌদি আরব থেকে বাড়ি এসেছিলেন।
পাংশা হাইওয়ে থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, রাজবাড়ীর দিক থেকে কালুখালীর দিকে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন জিলাল হোসেন। পথিমধ্যে বাগমারা এলাকায় বিপরীত দিক কুষ্টিয়া থেকে আসা ১০ চাকার একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালকের মাথা থ্যাঁতলে যায়। এ সময় ঘাতক ট্রাক চালককে ধরে মারধর করে উত্তেজিত জনতা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে রাজবাড়ি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জিল্লাল হোসেনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জে আই