দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশ টিভিতে সংবাদ প্রচারের পর কুষ্টিয়ায় ব্যবসায়ীর কাছ থেকে নগদ অর্থ ও ল্যাপটপ চাঁদা দাবি করা খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার (২ মার্চ) সকালে খোকসা থানা থেকে ওসি মোতালেব হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত পহেলা জানুয়ারি কুষ্টিয়ার খোকসায় ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী মাহফুজুর রহমানের কাছ থেকে ল্যাপটপ ও নগদ অর্থ চাঁদা দাবি করে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন। এ ঘটনায় ভুক্তভোগী ওই ব্যবসায়ী গত ২৭ ফেব্রুয়ারি জেলা প্রশাসক বরাবর জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন করে। এ ঘটনা নিয়ে ‘কুষ্টিয়ায় ব্যবসায়ীর কাছ থেকে ওসির চাদা দাবি’ শিরোনামে সংবাদ প্রচার করে। এর ফলেই আজ সকালে তাকে প্রত্যাহার করা হয়।
আরএ