দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পবিত্র মাহে রমজান উপলক্ষে নড়াইলে অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় সামাজিক সংগঠন চলো পাল্টাই বাংলাদেশ-এর উদ্যোগে সংগঠনের কার্যালয়ে এ ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।
আয়োজক সূত্রে জানা যায়, এদিন মোট ৫০টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ২ কেজি চাল, ৫০০ গ্রাম ডাল, ১ লিটার সয়াবিন তেল, ৫০০ গ্রাম চিনি, ৫০০ গ্রাম মুড়ি, ৫০০ গ্রাম চিড়া, ২ কেজি আলু এবং ১ কেজি ছোলা।
ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগী রেহেনা বেগম বলেন, “রমজান মাসে সংসার চালানো অনেক কষ্টকর হয়ে পড়ে। এই সহায়তা পেয়ে আমরা খুব খুশি। সংগঠনের সবাইকে আল্লাহ ভালো রাখুন।”
আছিয়া খাতুন বলেন, “আমাদের মতো গরিব মানুষের কথা ভেবে যে সহযোগিতা করা হয়েছে, এতে আমরা সত্যিই আনন্দিত। এই সামগ্রী আমাদের পরিবারের জন্য অনেক উপকারে আসবে।”
সামাজিক সংগঠন চলো পাল্টাই বাংলাদেশের সভাপতি জাকারিয়া খান বলেন, “রমজান মাস রহমত, বরকত ও সহমর্মিতার মাস। সমাজের সামর্থ্যবানদের এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। ‘চলো পাল্টাই বাংলাদেশ’ সবসময় মানবিক কাজের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করে। আমাদের সামান্য এই উদ্যোগ যদি কয়েকটি পরিবারের মুখে হাসি ফোটাতে পারে, সেটাই আমাদের বড় প্রাপ্তি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।”
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার চৌধুরী আশিক এলাহী ও সমাজসেবক শাহানাজ পারভীন। এছাড়া সংগঠনের সভাপতি জাকারিয়া খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফৌজিয়া হাসান চৈতী, আইটি সেক্রেটারি মাহাদি হাসান, অর্থ সম্পাদক মাছুরা খানম, প্রোগ্রাম সেক্রেটারি রাবেয়া খাতুন, পাবলিক রিলেশন সেক্রেটারি, সদস্য মুন খানম, লিবিয়া আক্তার, সাব্বির , শ্রাবণী খানমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আরএ