দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলো তা দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ে ইএসডিও'র আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটের আগে ঠাকুরগাঁওয়ে এসে বলছিলেন- কৃষকদের ১০ হাজার টাকা কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে, গতকাল দেখেছেন কৃষকদের সুদসহ ১০ হাজার টাকা কৃষিঋণ মওকুফ করা হয়েছে। সুতরাং আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, ধর্ম, বর্ণ, গোত্র সবকিছুকে একত্রিত করে, সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করে আমাদের জাতি গঠনে এগিয়ে যেতে হবে।
মির্জা ফখরুল বলেন, আমরা অতীতে কোনদিনি হার মানিনী, হার মানবোও না। তাই একাত্তর সালের মুক্তিযুদ্ধের স্বাধীনতার চেতনায়, নব্বই, বায়ান্ন ও সবশেষে চব্বিশের জুলাই যুদ্ধের চেতনাকে ধারণ করে জাতি গঠনে সামনের দিকে এগিয়ে যাবো।
তিনি বলেন, আসুন আজ ইফতারের পূর্ব মুহূর্তে পরম করুনাময় আল্লাহর কাছে আমরা সেই দোয়া চাই - আল্লাহ তায়ালা আমাদেরকে সেই শক্তি দেন যেন আমরা আমাদের দেশকে সত্যিকার অর্থে একটা জনকল্যাণময় রাষ্ট্রে পরিণত করতে পারি।
ইফতার মাহফিলে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, ইএসডিও'র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানসহ ঠাকুরগাঁও জেলাসহ আশপাশের জেলার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জে আই