দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হাওরের ফসল রক্ষা বাঁধসহ সংশ্লিষ্ট প্রকল্পগুলোতে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, সরকার নিজেই পাহারাদারের ভূমিকায় থেকে এসব প্রকল্প বাস্তবায়নে কাজ করবে।
শুক্রবার দুপুরে চন্দ্র সোনার তাল হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হাওরটি ধর্মপাশা উপজেলা এলাকায় অবস্থিত।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শনে এসেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সার্বক্ষণিক এ অঞ্চলের মানুষ ও কৃষকদের খোঁজখবর রাখছেন।
তিনি আরও বলেন, খাল খনন, নদী খনন এবং বাঁধ নির্মাণ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এসব প্রকল্প বাস্তবায়নে যাতে কেউ দুর্নীতি করতে না পারে, সে বিষয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, ‘আমরা পাহারাদারের ভূমিকায় অবতীর্ণ হয়ে এই প্রকল্পগুলো বাস্তবায়নে কাজ করবো।’
মন্ত্রী বলেন, হাওরের ফসল রক্ষায় বাঁধ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবং এটি সরাসরি পানি মন্ত্রণালয়ের তদারকিতে বাস্তবায়িত হয়। প্রতি বছর বাঁধ নির্মাণের কাজ যাতে সঠিকভাবে ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে সরকারের কঠোর নজরদারি থাকবে।
তিনি জানান, অতীতে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।
এমএস/