দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় আরও ৩টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে পৌর শহরের বেড়িবাঁধ সংলগ্ন সীকুইন হোটেল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এতে দুটি খাবার হোটেল, দুটি কাপড়ের দোকান, একটি মুদি-মনোহরী দোকান, একটি ঝিনুকের দোকান, একটি জেনারেটরের দোকান ও একটি চায়ের দোকান সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে কলাপাড়া থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও তারা নিশ্চিত হতে পারেনি।
তিন কন্যা হোটেলের মালিক সালমা জানান, আমার খাবার হোটেলে প্রায় ৩-৪ লাখ টাকার মালামাল ছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় সব পুড়ে গেছে। আমি একদম নিংস্ব হয়ে গেলাম।
কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আবুল হোসেন বলেন, সকাল ৮টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো যাবে।
আরএ