দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘কুষ্টিয়ায় উপরওয়ালা বলে এখন কেউ নেই, উপরওয়ালা আমি’— এমন মন্তব্য করে নতুন করে সমালোচনা সৃষ্টি করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।
আমির হামজা বলেন, ‘কুষ্টিয়ার উপরওয়ালা বলে এখন কেউ নেই, উপরওয়ালা আমি। তাই কেউ দুই নম্বরী করতে চাইলে আমার কথা বলবেন। বলবেন— মাওলানা সাহেবের কাছে টাকা দেওয়া আছে, তার সাথে যোগাযোগ করেন। এত ক্ষমতা নিয়ে কুষ্টিয়ায় কে চলে আমি দেখব বিষয়টা।’
তিনি বলেন, ‘কুষ্টিয়া মেডিকেল কলেজ এখানকার মানুষের আবেগের জায়গা। এই মেডিকেলের মাত্র কয়েকটি বিভাগ মাত্র চালু হয়েছে। তবে সাত দিনের মধ্যেই আপনারা একটা সুখবর পাবেন। ফিতা কাটার মাধ্যমে সুখবরটি আপনাদের জানাবো।’
এ সময় জেলা প্রশাসক ইকবাল হোসন, মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাক্তার শহিদুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবি/