দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইল সদর উপজেলার বড়কুলো গ্রামে বাবা-ছেলেসহ ৪ জন হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খায়েরসহ ৬৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ৪০/৫০ জনকে অজ্ঞাত আসামি করে আরেক পক্ষ মামলা দায়ের করেন।
ওই দিনে নিহত খলিল শেখের ছেলে রুবেল শেখ বাদি হয়ে সদর থানায় মামলা করেন। এ ঘটনায় কয়েক দফায় মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নড়াইলে অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, একপক্ষের পিতা-পুত্রসহ ৩ জন নিহতের ঘটনায় সদর উপজেলার সিংগা শোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খায়েরসহ ৬৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এ ঘটনায় পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া ৪০/৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন নিহত খলিল শেখের ছেলে রুবেল শেখ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) এ মামলা করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের মোল্যা ও সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের সমর্থকদের মধ্যে এলাকার আধিপত্য বিস্তর নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে সোমবার ভোররাতে খায়ের মোল্যার সমর্থকরা উজ্জ্বল শেখের সমর্থকদের ওপর হামলা চালায়। এসময় উজ্জ্বল শেখের সমর্থক খলিল শেখ (৬০), তার ছেলে তাহাজ্জদ শেখ (৪৫) ও ফেরদৌস (৫০)-কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। অপরদিকে এ ঘটনায় খায়ের চেয়ারম্যানের সমর্থক ওসিবুর রহমান (৪০) নামে একজন নিহত হয়।
আরএ