দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের শিবচরে একটি খামারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে খামারে থাকা ৭টি গরু, ২০টি হাঁস ও একটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ কৃষক।
জানা যায়, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে জেলার শিবচর পৌরসভার শিবরায়ের কান্দি গ্রামের কৃষক ওবায়দুল মোল্লার গবাদি পশুর খামারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিমিশেই আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। আগুনে ৭টি গরু, ১টি ছাগল ও ২০টি হাঁসসহ খামারটি পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই স্থানীয়রা প্রায় ১ ঘণ্ট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত ওবায়দুল মোল্লা বলেন, গবাদিপশুই ছিল আমার জীবিকার একমাত্র অবলম্বন। অগ্নিকাণ্ডে সব হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম।
আরএ