দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে সংস্থাটির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আহসান হাবিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে যমুনা সেতুর টোল প্লাজা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ ইসমাইল হোসেন (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।
গ্রেপ্তার ইসমাইল দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার মাটিকুড়া গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের ছেলে।
র্যাব জানায়, এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়।
জে আই